কবিতা: ভোরের শ্বাস।
লিখায়: আহসানা ফাতেমা হাবিবা।
---------------------------------------------------------------------------
ভোরের হিমেল হাওয়া যখন জানালা দিয়ে আসে,
ছোট ছোট পাখিরা যখন উড়ে আকাশে,
বাড়ির উঠোনের এককোণে অযত্নে পড়ে থাকা টবের ফুল যখন হাসে,
দূরের পাহাড়টা যখন শুভ সকাল জানায় হেসে,
আকাশের সাদা মেঘ যখন দক্ষিণের সবুজ মাঠের দিগন্তে যায় মিশে,
যখন দেখি সাদা মুক্তোর মতো শিশির বিন্দু ঐ ঘাসে,
যখন খুব ভোরে কারো ঘর থেকে গানের রেওয়াজের সুর আসে,
হঠাৎ যখন রান্নাঘর থেকে চা'র ঘ্রাণ আসে,
হুট করে কিছু ফড়িং যখন উড়ে আমার পাশে আর সূর্যটাও হাসে,
তখন মনে হয় ভয় কিসে?
সবাই তো সাথে আছে আর তখনই-
শান্তির ঘ্রাণ আসে মোর প্রশ্বাসে-নিশ্বাসে।
0 Comments