আমি নারী - শ্রাবনী আক্তার রূপা

নাম : শ্রাবনী আক্তার রূপা

শিক্ষা প্রতিষ্ঠান: লক্ষ্মীপুর সরকারি কলেজ

শ্রেনি : অনার্স ২য় বর্ষ (পদার্থবিজ্ঞান)


আমি নারী

আমি কে??

আমি নারী।

আমি কে??

আমি মমতাময়ী।

আমি কে??

আমি বাবা মায়ের কথা রাখতে স্বপ্ন বিসর্জন দেওয়া লক্ষী মেয়ে।

আমি কে??

আমি হাসি মুখে শ্বশুর বাড়ির লোকদের জন্য খেটে যাওয়া বউ।

আমি কে??

আমি নির্ভরশীল হওয়ার ইচ্ছে পুষে রেখে চাকরিজীবী পুরুষের অর্ধাঙ্গিনী।

আমি কে??

আমি ৫৭ ডেল ব্যথা সহ্য করা মা।

আমি কে??

আমি চাপা কষ্টে লুকিয়ে কান্না করা অভাগী।

আমি কে??

আমি সভ্য সমাজের হাতে খুন হওয়া তনু, নুসরাত আরো অনেকে।

এসব আজ বলছি কেন,কি চাই আমার??

খুব বেশি কিছু না, কোনো অধিকার ও না।

আমি শুধু ভরা বাসে নোংরা স্পর্শ থেকে বাঁচতে চাই।

আমি শুধু সন্ধার পরে বাইরে থেকে আতংক ছাড়া ফিরতে চাই।

আমি শুধু ধর্ষিতা উপাধি থেকে রেহাই পেতে চাই।

পূরণ নাইবা হোক আমি শুধু আমার ইচ্ছে টা একটু প্রকাশ করতে চাই।

আমি শুধু চাই পুরুষরা একটু ভাবুক ৫৭ ডেল ব্যথা কতটা তীব্র।

আমি শুধু চাই পুরুষরা একটু ভাবুক আমি ও মানুষ।

দিন শেষে আমি একটু বাঁচার মত করে বাঁচতে চাই।


Post a Comment

0 Comments